1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কর্ণফুলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার - আজকের কাগজ
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
ভিয়েতনামের ফু কুওক দ্বীপের উপকূলে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড মা-বাবার মারধর, কিশোরীর বস্তাবন্দী লাশ মোটরসাইকেলে করে ফেলে আসেন বাবা: পুলিশ মহাখালীতে ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে রেলওয়ে কর্মকর্তা খুন, বাড়িতে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত, ৪ গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ১১তম রুয়েট ক্যারিয়ার ফেয়ার সফলভাবে অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপহৃত শিশুকে উদ্ধার, আটক ২ আম বাজারে ‘আম তোলা’র দৌরাত্ম্য, পুলিশের অভিযানে গ্রেফতার ৫ হিলিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৪ জন গ্রেপ্তার ২৪ ঘণ্টার মধ্যেই ১১,৭৮৮ লিটার সয়াবিন তেল উদ্ধার, আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

কর্ণফুলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৯:০৪ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের বিশেষ অভিযানে ঝোপের ভেতর থেকে উদ্ধার হয়েছে ব্রাজিলে তৈরি একটি বিদেশি ৯ এমএম পিস্তল। উদ্ধার হওয়া অস্ত্রটি পূর্বে থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় লোকজন। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত ও অস্ত্রটির প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা চলছে।

শনিবার (১১ জুলাই) রাত ১২টা ৫০ মিনিটের দিকে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড়সংলগ্ন একটি ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসানাত মোহাম্মদ মাজেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) জুয়েল মজুমদার ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় ঝোপে তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পিস্তলের সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি। অস্ত্রটির বাট প্লাস্টিকের এবং বডি লোহার তৈরি। এক পাশে ‘TAURUS’ এবং অন্য পাশে ‘MADE IN BRAZIL’ খোদাই করা রয়েছে। এছাড়া ট্রিগার ও ফায়ারিং পিন অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, অস্ত্রটি ব্রাজিলের টরাস (Taurus) কোম্পানির তৈরি ৯ এমএম ক্যালিবারের একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল। প্রাথমিক পর্যবেক্ষণে এটি G3 সিরিজের মডেলের সঙ্গে মিল রয়েছে।

বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও এ ধরনের পিস্তল ব্যবহৃত হয়ে থাকে। তবে উদ্ধার হওয়া অস্ত্রটির সুনির্দিষ্ট মডেল, এটি কোনো সরকারি সংস্থার বরাদ্দকৃত অস্ত্র কিনা এবং পূর্বে থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত কিনা—এসব বিষয় ব্যালিস্টিক পরীক্ষা ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

উদ্ধারের পর অস্ত্রটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অস্ত্রটি কীভাবে সেখানে এলো, কারা ফেলে গেছে এবং এর পেছনে কোনো অপরাধচক্র জড়িত আছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া পিস্তলটি নিয়ে তদন্ত চলছে। সব দিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর