1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত-১ আহত ১০ - আজকের কাগজ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাহাড়ে সুরক্ষিত ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি ট্রাম্পের বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে ত্রুটি: চার জনকে শোকজ সুখবর পেলেন শাহরুখ খান ও গৌরী প্রেসিডেন্টের অনুরোধে পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে ‘পরীক্ষা-নিরীক্ষা’ না চালানোর আহ্বান হাসনাতের হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, আক্রান্ত ৯৯০ তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর দুই দফায় আরও কমলো স্বর্ণের দাম স্পেনকে বোতলবন্দী করতে ফ্রান্সের কৌশলও চূড়ান্ত!

কুমিল্লায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত-১ আহত ১০

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৮:৫৯ পিএম
শেয়ার করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার সময় সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় রাহাত ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুয়াগাজী নামক স্হানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করছিল এ সময় ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা দেয়। এতে মদিনা পরিবহনের বাসের সামনের অংশ এবং সিডিএম পরিবহনের বাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী (২৮) ঘটনাস্থলেই নিহত হন। তিনি চাঁদপুর সদর উপজেলার ফজলুল হক গাজীর ছেলে। এ ছাড়া কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওসি আবদুল মমিন জানায়, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত দুটি বাস জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা শেষে মরদেহটি স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরো খবর