1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঝাড়ফুঁকের ফাঁদে প্রাণ হারালেন সাপে কাটা বৃদ্ধ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঝাড়ফুঁকের ফাঁদে প্রাণ হারালেন সাপে কাটা বৃদ্ধ

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৮:২৪ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে আব্দুল মোতালেব (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবর্তে তাকে গ্রাম্য কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। এতে মূল্যবান সময় নষ্ট হওয়ায় শেষ পর্যন্ত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মরিচাকান্দি জালচিরা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মোতালেব ওই এলাকার মৃত কেতু শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাড়ি ফেরার পথে নিজবাড়ির অদূরে অন্ধকার রাস্তায় হাঁটার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। প্রথমে তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
তবে হাসপাতালে নেওয়ার পরিবর্তে স্বজনরা তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক করান। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার অবস্থার আরও অবনতি হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়।
রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাপে কাটার পর ওই ব্যক্তিকে প্রথমে গ্রাম্য কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
চিকিৎসকরা বলছেন, বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে ঝাড়ফুঁক বা কুসংস্কারের ওপর নির্ভর না করে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করলে অধিকাংশ ক্ষেত্রেই প্রাণহানি এড়ানো সম্ভব। অথচ সচেতনতার অভাব ও কুসংস্কারের কারণে এখনও দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের প্রতিরোধযোগ্য মৃত্যু ঘটছে।

এই বিভাগের আরো খবর