1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কালিয়াকৈরে বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড়,শিক্ষার্থীরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

কালিয়াকৈরে বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড়,শিক্ষার্থীরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৯:৫১ পিএম
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকায় অবস্থিত মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের পাশে ময়লা- আবর্জনার ভাগাড়,এতে কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে মারাত্নক ঝুঁকিতে ফেলছে।শিক্ষার্থীদের পড়ালেখার মনোযোগ ও স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে।
রোববার সকালে সরোজমিনে গিয়ে দেখা যায়, মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের পাশে ময়লা আবর্জনা, বর্জ্যের স্তূপ। এখান থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে শিক্ষক,শিক্ষার্থীরা ক্লাসের ভেতরে বমি,মাথাব্যথা, ডাইরিয়া,শ্বাসকষ্ট সহ নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। উল্লেখ, এই ময়লার ভাগাড় থেকে বাতাসে ভেসে আসা দূষিত গ্যাস ও ধূলিকণার কারনে শিক্ষক শিক্ষার্থী,অভিভাবক ও আশেপাশের বাসিন্দারা ফুসফুসের সংক্রমণ সহ নানান রোগ দেখা দিচ্ছে। ময়লা আর্বজনা থেকে উৎপাদিত মশা মাছির উপদ্রব বেড়ে যাওয়ার কারনে ডাইরিয়া,টাইফয়েড,ডেঙ্গু ,পানিবাহিত রোগ ছড়াচ্ছে।এক পশলা বৃষ্টি ও রোদ উঠলে অতিরিক্ত দুগন্ধ ছড়াই, এতে শ্রেনীকক্ষের দরজা জানালা সম্পূন্ন বন্ধ রাখতে হচ্ছে। যা ক্লাসরুমকে আরও দমবন্ধকর করে তোলে,এতে শিক্ষার্থীদের আরো অস্বাভাবিক করে তুলছে। নাক চেপে ,মুখে রোমাল ,মাস্ক পড়ে শিক্ষথীরা পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না। স্কুলে শিক্ষার্থীরা অসুস্থতা ও অস্বস্তিকর পরিবেশের কারনে দিন দিন শিক্ষাথীদের উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে।
দশম শ্রেণীর শিক্ষার্থী মিজানুর রহমান ও নাইম হোসেন,সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির,প্রথম শ্রেণীর শিক্ষার্থী এশা মনি বলেন, ময়লা পেরিয়ে আমাদের ক্লাসে প্রবেশ করতে হয়।দুগন্ধে আমরা ঠিকমত ক্লাস করতে পারি না। মাঠে খেলাধূলা করতে কষ্ট হয়। ময়লার দুগন্ধে মাঝে মধ্যে বর্মি হয়।প্রচন্ড দুগন্ধে দরজা জানালা বন্ধ করে নাক চেপে মুখে রুমাল দিয়ে ক্লাস করতে হয়।দুগন্ধে মাথা ঘুড়ায়। ক্লাসে স্বাভাবিক মনোযোগ বসে না।এই ময়লার ভাগাড় স্কুলের পাশে আমরা চাই না ,চাই না।
পাপিয়া আক্তার,আসাদুজ্জামান আসাদ,জাহাঙ্গির আলম জানান, স্কুলের সামনে ময়লা আর্বজনা ফেলার কারনে শিক্ষার্থীদের নানান রোগবালাই হচ্ছে।র্দীঘদিন ধরে এই ময়লা আর্বজনা পেড়িয়ে ছেলেমেয়েদের স্কুলের ভিতরে প্রবেশ এবং বাহির হতে হয়।যা স্বাস্থ্যের জন্য ব্যাপক হুমকিস্বরুপ।
বিদ্যলয়ের শিক্ষকরা জানান,ময়লার ভাগাড়ের জন্যে প্রচন্ড দুগন্ধে ক্লাস নেওয়া যায় না।প্রায়ই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে।শিক্ষার্থীদের সুস্থ ওসুন্দর মনোরম পরিবেশে পাঠদান করতে দ্রুত ময়লার ভাগাড় অপসারণ করা প্রয়োজন। অন্যথায় শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে।
মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আদম আলী জানান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পাঁচশত শিক্ষার্থী অধ্যয়ন আছে। বিদ্যালয়ের পাশে পৌরসভার বর্জ্যের ভাগাড়ের কারনে শিক্ষার্থীরা দুগন্ধে পাঠদান করতে পারছেনা । আমরা একাধিকবার পৌরসভার ময়লা অপসারনের জন্য পৌর নিবাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।কোমলমতি শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ শিক্ষার ব্যবস্থা করতে ময়লার ভাগাড় দ্রুত অপসারণ করা জরুরি।
কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার জানান, স্কুলের সামনে ময়লা রাখার কোন নিয়ম নেই। ময়লা অতি দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের পাশ থেকে ময়লা অপসারণ করা হবে।

এই বিভাগের আরো খবর