1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সন্তান হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সন্তান হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১০:০৫ পিএম
শেয়ার করুন

চার বছরেও হয়নি ইমরান হত্যা মামলার বিচার, সংবাদ সম্মেলনে মায়ের আকুতি।
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ২০২২ সালে নিহত যুবক মোহাম্মদ ইমরান হত্যা মামলার সুষ্ঠু বিচার, আসামিদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের মা মোছা. আছিয়া বেগম।
সোমবার (২৭ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি রসুলবাগ এলাকার বাসা থেকে ইমরানকে তার পরিচিত কয়েকজন ব্যক্তি ফোন করে ডেকে নিয়ে যায়। পরে গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় তার মরদেহ পাওয়া যায়। হত্যার আগে নির্যাতন করে এটিএম কার্ড ব্যবহার করে দুই লাখ টাকা তুলে নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
আছিয়া বেগম বলেন, হত্যাকাণ্ডের পর বাকলিয়া থানায় মামলা দায়ের করা হলেও দীর্ঘ সময় পার হলেও মামলার প্রধান আসামিরা গ্রেপ্তার হয়নি। বরং তারা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর পাশাপাশি মামলা তুলে নিতে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, পিবিআইয়ের এসআই আবু তালেব তার বাসায় পুলিশ পরিচয়ে লোক পাঠিয়ে জোরপূর্বক কয়েকটি কাগজে স্বাক্ষর নিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে নিহতের মা জানান, বিচার চেয়ে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান, মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিদের দ্বারস্থ হয়েছেন। সংশ্লিষ্টরা তাকে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন বলেও উল্লেখ করেন।
তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার, মামলার সুষ্ঠু তদন্ত এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বিচারহীনতার অবসান ঘটিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন নিহত ইমরানের মা।
সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন নিহতের মা-আছিয়া বেগম।

এই বিভাগের আরো খবর