1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব - আজকের কাগজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দাম বাড়ছে না গ্যাসের, জানাল জ্বালানি মন্ত্রণালয় রুয়েট ডিবেট ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াতের সিংগাইর উপজেলা শাখা আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ‘আয়নাঘরে’ যারা দেয়াল টেনেছে তাদের বিচারের আওতায় আনছি: চিফ প্রসিকিউটর মায়ের বকুনি থেকে বাঁচতে ট্রেনে শত কিলোমিটার পাড়ি দিল দুই শিশু জঙ্গিদের হানি ট্র্যাপ, ঝাড়খণ্ড থেকে নারী গ্রেপ্তার! ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী সন্তানের মারধরে আহত বৃদ্ধা মা, বিচার চেয়ে থানায় পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তোহা আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১০:৪৮ পিএম
শেয়ার করুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ক্রীড়ামোদী ও নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি উৎসাহিত করতে কুড়িগ্রামে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের আয়োজন করে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ইলিয়াস আহমেদ বলেন, ‘নিয়মিত ক্রীড়া চর্চা ও সুস্থ বিনোদন তরুণ সমাজকে মাদক, সন্ত্রাসসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের মতো বড় আয়োজন তৃণমূল পর্যায়ের প্রতিভাবান ফুটবলারদের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ তৈরি করবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং ডিআইজি প্রিজন (রংপুর) কামাল হোসেন।
এ সময় আরও বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, দিনাজপুর শিক্ষা বোর্ডের স্কুল ও কলেজ পরিদর্শক প্রফেসর আমিনুল ইসলাম, ডেপুটি কন্ট্রোলার জহুরুল ইসলাম প্রামানিক, সোনালী অতীত ক্লাব কুড়িগ্রাম জেলার সভাপতি আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী ঝিনুকসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা।
প্রীতি ম্যাচ শুরুর আগে আমন্ত্রিত অতিথিরা মাঠে গিয়ে অংশগ্রহণকারী কিশোর-কিশোরী খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উৎসাহ দেন।
আয়োজকরা জানান, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সফল করতে এবং সাধারণ মানুষের মধ্যে ফুটবলের আগ্রহ বাড়াতে কুড়িগ্রাম জেলার সব উপজেলায় পর্যায়ক্রমে উদ্বুদ্ধকরণ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ধারাবাহিক আয়োজনের মাধ্যমে জেলার তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে এবং ভবিষ্যতে জাতীয় ফুটবলে কুড়িগ্রামের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।

এই বিভাগের আরো খবর