1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১০:৪২ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে প্রায় দুইশত বছরের পুরনো ঐতিহাসিক ভূতনাথ (হিন্দুবাঘা) ধামে নতুন শিব মন্দির নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৭ আগস্ট শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের শিকারপুর মৌজায় অবস্থিত ঐতিহাসিক এ ভূতনাথ মন্দির প্রাঙ্গণে নতুন করে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বহুতল বিশিষ্ট নতুন শিব মন্দির নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র এবং মন্দির কমিটির সভাপতি গনেশ চন্দ্র হালদার। নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে জেলার সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে যোগ দেন। এ উপলক্ষে ওই মন্দিরের স্থানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভূতনাথ মন্দির কমিটির সভাপতি গনেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, জেলা এবং উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দানকারী নেতা, পরিমল চন্দ্র মন্ডল, রিপন কুমার, অজিত কুমার মন্ডল, তাপস চন্দ্র ঘোষ, সুশীল চন্দ্র সাহা প্রমূখ। অনুষ্ঠান অন্তে উপস্থিত ভক্তদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর