1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাণীনগর-আত্রাই উপজেলা তৃতীয় ধাপে ৩৮ জনের মনোনয়নপত্র দাখিল - আজকের কাগজ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
মুদি দোকানসহ ১৬ খাতে বসছে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট কর: অর্থমন্ত্রী কুড়িগ্রাম সীমান্তে গাঁজার বস্তা ফেলে চোরাকারবারির দৌড় তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা টেলিটকসহ ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা মাদ্রাসা ছাত্রী ধর্ষণ অভিযোগে কুড়িগ্রামে বৃদ্ধ আটক মসজিদের ভেতর ইমামের ঝুলন্ত মরদেহ, চিরকুট উদ্ধার রৌমারী শূন্যরেখা থেকে উধাও দুই যুবক! ভোরে সাপাহার সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, শূন্য লাইনে ৯ জনকে আটকালো বিজিবি

রাণীনগর-আত্রাই উপজেলা তৃতীয় ধাপে ৩৮ জনের মনোনয়নপত্র দাখিল

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪ ১২:৩৭ পিএম
শেয়ার করুন

নওগাঁর রাণীনগর আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগর এবং আত্রাই উপজেলায় তিনটি পদে মোট ৩৮জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রাণীনগরে ২২জন এবং আত্রাই উপজেলায় ১৬জন মনোনয়নপত্র দাখিল করেন।
আত্রাই উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার (২মে) বিকেল চারটা পর্যন্ত আত্রাই উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবাদুর রহমান প্রামানিক, সাধারণ সম্পাদক আক্কাস আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ বেগম, আওয়ামী লীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, আওয়ামী লীগ সমর্থক সন’ কুমার, দিঘা বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাতাব উদ্দীন, আজিজুর রহমান ও একরামুল বারী।
ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফছার প্রামানিক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেরিনা আকতার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফেরদৌসী ইয়াছমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামছুন নাহার, মিতু বানু এবং রওশন আরা পারভীন।
এদিকে রাণীনগর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এই উপজেলায় তিনটি পদে মোট ২২জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন।
চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন, সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বিএ, আসাদুজ্জামান আসাদ, সুজিত কুমার সাহা, আসাদুজ্জামান পলাশ, মির মোয়াজ্জেম হোসেন, ইয়াকুব আলী প্রামানিক, আহসান হাবিব মিলন, গোলাম রাব্বানী এবং আবাদপুকুর কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মামুন হোসেন, সাদেকুল ইসলাম, তুষার বুলবুল, জাহাঙ্গীর আলম, প্রদ্যুত কুমার ও মামুন হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, বেদেনা বেগম, রুমা বেগম, মমতাজ বেগম এবং মর্জিনা।

এই বিভাগের আরো খবর