1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকার রেমিট্যান্স - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকার রেমিট্যান্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৮:৩৪ পিএম
শেয়ার করুন

চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে প্রবাসীরা দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩ টাকা দরে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি মাসে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩১ কোটি ৬০ লাখ ডলার বা ১৩ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। গত বছর একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল প্রায় ২৩৪ কোটি ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১১২৪ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের ৯৯২ কোটি ৫০ লাখ ডলার থেকে ১৩ দশমিক ৫ শতাংশ বেশি। এর আগে গত সেপ্টেম্বর মাসে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। এছাড়া জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার এবং আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর আগে, সদ্য বিদায় সেপ্টেম্বর মাসের পুরো সময়ে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে।

উল্লেখ্য, গত ২০২৫-২৬ অর্থবছরে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার এবং ২০২৪-২৫ অর্থবছরে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জিত হয়েছিল।

এই বিভাগের আরো খবর