1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মুফতি ফয়জুল করীম |: রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী শরীয়াহর আদর্শ বাস্তবায়ন অপরিহার্য - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

মুফতি ফয়জুল করীম |: রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী শরীয়াহর আদর্শ বাস্তবায়ন অপরিহার্য

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৪:৩৬ পিএম
শেয়ার করুন

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দলটির কেন্দ্রঘোষিত ‘দাওয়াত মাস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন এবং মানুষের প্রকৃত অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতিটি স্তরে ইসলামী শরীয়াহর আদর্শ বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। তিনি বর্তমান প্রচলিত ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের সংকট নিরসনে ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দেশ ও মানবতার কল্যাণে ইসলামের সুমহান আদর্শের পক্ষে গণজাগরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

দাওয়াত মাসের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, এটি কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; বরং মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়া, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি দলীয় নেতাকর্মীদের ব্যক্তিগত যোগাযোগ, গণসংযোগ এবং সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে এই দাওয়াত তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার কঠোর নির্দেশনা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিতিতে নতুন করে শতাধিক ব্যক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। মুফতি ফয়জুল করীম নবাগতদের স্বাগত জানিয়ে ইসলামের আদর্শ প্রচার ও প্রতিষ্ঠার কাজে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা রাখার আহ্বান জানান।

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আব্দুল আউয়াল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম ও কে এম আতিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আব্দুল আউয়াল মজুমদার প্রতিটি ওয়ার্ড ও থানার দায়িত্বশীলদের মাঠপর্যায়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কর্মসূচি সফল করার নির্দেশ দেন। বক্তারা রাজধানীর প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামের দাওয়াত পৌঁছাতে দলের সর্বস্তরের কর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর