1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নগরকান্দায় এইচএসসির ৬ পরীক্ষার্থী বহিষ্কার  - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

নগরকান্দায় এইচএসসির ৬ পরীক্ষার্থী বহিষ্কার 

মিজানুর রহমান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ২:৩৯ পিএম
শেয়ার করুন

ফরিদপুরের নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমি কেন্দ্র থেকে অসাধুপায় অবলম্বনের দায়ে ৬ এইচএসসি পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে পরীক্ষা চলাকালীন সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির ও সহকারী কমিশনার(ভূমি) মাসুম বিল্লাহ ওই কেন্দ্রে অভিযান চালায়। এসময় অভিযুক্ত ৬ পরিক্ষার্থীকে বহিষ্কার করেন।
বহিস্কিত পরিক্ষার্থীরা ভাঙ্গা উপজেলার  মাধবপুর টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী  ওবায়দুল মাতবর,  নাহিদ হোসেন , তরিকুল ইসলাম,  মুশফিকুর,  সিমা আক্তার ও সরকারী নগরকান্দা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ।

কেন্দ্র সচিব অধ্যাপক ফারুক হোসেন বলেন,  নকলের দায়ে একজনকে ও  পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন আনার অপরাধে পাচজনকে বহিষ্কার করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই পরীক্ষা কেন্দ্রে অভিযান চালাই, এ সময় পরিক্ষার্থীদের কাছ থেকে ৪টি স্মার্ট ফোন ও নকল জব্দ করা হয় ও অভিযুক্ত ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এই বিভাগের আরো খবর