1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অবশেষে কটিয়াদীতে ডেঙ্গুর হানা, এক সপ্তাহে আক্রান্ত ১৬ - আজকের কাগজ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব : স্বরাষ্ট্রমন্ত্রী আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ মসজিদে ফজরের আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু কালিয়াকৈরে অবৈধ সম্পর্কে প্রাণ গেল প্রেমিকার আন্তর্জাতিক স্বীকৃতি ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ তালিকায় রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জানাতে বলেছে সংসদীয় কমিটি সরকারি খরচে হজের নীতিমালা ও মসজিদে সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ আদালত থেকে আসামি পালালেন, কনস্টেবল বরখাস্ত, তদন্তে ৩ সদস্যের কমিটি ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬ জন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিধান আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে কটিয়াদীতে ডেঙ্গুর হানা, এক সপ্তাহে আক্রান্ত ১৬

রতন ঘোষ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৬:৪৩ পিএম
শেয়ার করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক সপ্তাহে নতুন করে ১৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ডেঙ্গু নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বাড়লেও আক্রান্তদের চিকিৎসা নিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। তবে এখানে বর্তমানে একজন মাত্র ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
৬ই অক্টোবর মঙ্গলবার কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় সাম্প্রতিক সময় ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে। গত এক সপ্তাহে জ্বর ও ডেঙ্গুর উপস্বর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের রক্তের নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে ডেঙ্গু সনাক্তকরণের কীট ও এন এস -১(NS1)পরীক্ষার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের মশারির ভিতরে রেখে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখার পাশাপাশি চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দ শাহরিয়ার অনিক বলেন আবহাওয়া পরিবর্তন ও থেমে থেমে বৃষ্টি আসার কারণে এডিস মশার বংশবৃদ্ধি ঘটছে । যার ফলে ডেঙ্গু রোগের ঝুঁকি তৈরি হচ্ছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তবে পরিস্থিতি মোকাবেলায় এই মুহূর্তে সামাজিক সচেতনা বাড়ানোই সবচেয়ে বেশি প্রয়োজন।
তিনি আরো বলেন বাড়ির আশেপাশে ঝুপঝার, ফুলের টপ কিম্বা যেকোনো পাত্রে জমে থাকা পানি তিন দিনের বেশি রাখতে দেওয়া যাবে না। তাছাড়া কারো তীব্র জ্বর, শরীর ব্যথা বা বমি ভাব দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করানো উচিত বলে তিনি পরামর্শ দেন।

এই বিভাগের আরো খবর