1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অর্ধকোটি টাকাসহ আটক জেলা জামায়াতের আমির হাসপাতালে ভর্তি - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

অর্ধকোটি টাকাসহ আটক জেলা জামায়াতের আমির হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:২৪ পিএম
শেয়ার করুন

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর নিরাপত্তা তল্লাশিকালে তার কাছে থাকা প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় তাকে হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ সূত্র জানায়, আটক পরবর্তী জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুর আনুমানিক ১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি তদন্তাধীন, বিস্তারিত পরে জানানো হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *