1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আমিরাতে ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপোতে ইরানের হামলা - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

আমিরাতে ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপোতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:২৬ পিএম
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত একটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বংসী (অ্যান্টি-ড্রোন) ব্যবস্থার ডিপোতে হামলার দাবি করেছে ইরান।

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’ থেকে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী সিস্টেম ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, এই ডিপোটি মার্কিন বাহিনীকে সহায়তা করার কাজে ব্যবহৃত হচ্ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, দুবাইয়ে মার্কিন কমান্ডার এবং সৈন্যদের গোপন আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি…মার্কিন সামরিক বাহিনীকে সহায়তার জন্য দুবাইয়ে অবস্থিত একটি ইউক্রেনীয় ড্রোন-বিধ্বংসী সিস্টেম ডিপো লক্ষ্যবস্তু করা হয়েছে এবং সেটি ধ্বংস করা হয়েছে।’

এর আগে শনিবার এক অঘোষিত সফরে আমিরাতে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই সময় তিনি জানান, দুই দেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তার এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দুবাইয়ে ড্রোন ডিপোতে টার্গেট করার তথ্য জানাল ইরান।

সূত্র : এএফপি

এই বিভাগের আরো খবর