1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এই নিউজিল্যান্ডের বিপক্ষেও কেন ২৪৮ রান করতে পারল না বাংলাদেশ - আজকের কাগজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে: স্বাস্থ্যমন্ত্রী হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল ইরানের এক ঘোষণাতেই ব্যারেলপ্রতি কমল ১০ ডলার চট্টগ্রাম বন্দরে এলো ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানিবাহী চার জাহাজ এই নিউজিল্যান্ডের বিপক্ষেও কেন ২৪৮ রান করতে পারল না বাংলাদেশ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা লীগ সরকারের আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ আলম প্রশ্নপত্র ফাঁসের সাজা ন্যূনতম পাঁচ বছর করা হচ্ছে: শিক্ষামন্ত্রী রাশেদ প্রধানের মন্তব্যে তার বাসার সামনে উত্তেজনা, পিএস পুলিশ হেফাজতে

এই নিউজিল্যান্ডের বিপক্ষেও কেন ২৪৮ রান করতে পারল না বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৯:৪১ পিএম
শেয়ার করুন

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই ওয়ানডে জেতার পর বাংলাদেশ দলের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন, ব্যাটিং নিয়ে তাঁর দুশ্চিন্তা অনেক কমে গেছে। কিন্তু মিরপুরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে দেখা গেল পুরো উল্টো। ২৪৮ রানের লক্ষ্যও তাড়া করতে পারল না স্বাগতিকেরা।

আইপিএল, পিএসএলের কারণে প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। জানুয়ারিতে সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের একাদশের তিন ক্রিকেটার টম লাথাম, উইল ইয়াং ও হেনরি নিকোলস আছেন বাংলাদেশ সিরিজের দলে। যাঁদের মধ্যে অধিনায়ক লাথাম ১৬৪ ওয়ানডে খেলেছেন। আর কারও ১০০ ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই। সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে ব্যস্ত থাকায় বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লাথাম।

নিউজিল্যান্ডের অনভিজ্ঞতার ছাপ দেখা গেছে আজ প্রথম ওয়ানডেতেও। টস হেরে আগে ব্যাটিং পেয়ে ধীরস্থির শুরু করে কিউইরা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে করে ২৪৭ রান। হেনরি নিকোলস (৬৮),ডিন ফক্সক্রফটের (৫৯) রানের পর ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ৩০ রান করেন ইয়াং। বোলারদের জায়গা থেকে তাঁরা যথেষ্ট করেছেন। রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ নিয়েছেন দুটি করে উইকেট। যাঁদের মধ্যে শরীফুল ১০ ওভারে খরচ করেন ২৭ রান। দিয়েছেন ২ ওভার মেডেন। একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।

ব্যাটিংয়ের চেয়ে বোলিং বিভাগেও নিউজিল্যান্ড ছিল এলোমেলো। সফরকারীদের কাছ থেকে ২২ রান উপহার পেয়েছে বাংলাদেশ। যার মধ্যে ছিল ২০ ওয়াইড, এক নো বল ও এক ওয়াইড। কিন্তু ব্যাটাররা যদি সেই সুযোগ কাজে লাগাতে না পারেন, তাহলে কী আর করার!

২৪৮ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ২১ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন সাইফ হাসান-লিটন দাস। কিন্তু থিতু হয়ে সাইফ উইকেটটা ছুড়ে এসেছেন। ৭৬ বলে করেছেন ৫৭। ওয়ানডে এটা তাঁর দ্বিতীয় ফিফটি। সাইফ আউট হওয়ার পর খেই হারায় বাংলাদেশ। ২৪৮ রানের লক্ষ্যে নেমে ৪৮.৩ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। পাঁচ নম্বরে নামা তাওহীদ হৃদয় শেষ ব্যাটার হিসেবে আউট হলেও তাঁর ৫৫ রানের ইনিংস কোনো কাজে আসেনি।

সাইফের মতো লিটনও উইকেট বিলিয়ে দিয়েছেন। লিটনের ব্যাটে তো তাও ৪৬ রান এসেছে। কিন্তু মিডল অর্ডারে আফিফ হোসেন ধ্রুব (২৭), অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৬) কেউই প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারেননি। এমনকি তাঁদের (আফিফ-মিরাজ) স্ট্রাইকরেট ছিল ৫০-এর চেয়েও কম। ২৬ রানে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘আমার মতে বোলিং ভালো হয়েছে। এই উইকেটে রান তাড়া করা কঠিন কিছু নয় এবং আমার মনে হয় আমাদের বোলাররা তাদের আটকে রাখতে খুব ভালো করেছে।’

ইনিংসের নবম ওভারেই নিউজিল্যান্ডকে বড় ধাক্কা দেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। ২৯ রানে ১ উইকেট হারানো কিউইদের দ্বিতীয় উইকেটের পতন হতে পারত তখনই। শরিফুল ইসলামের বলে ব্যাকফুটে খেলতে গিয়ে এজ হয়েছিলেন ওপেনার উইল ইয়ং। কিন্তু দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা সাইফ হাসান সেই সহজ ক্যাচটি তালুবন্দি করতে পারেননি। তখন ইয়ংয়ের রান ছিল মাত্র ১। জীবন ফিরে পেয়ে তিনি পরে ৩০ রান যোগ করে ইনিংসের ভিত্তি গড়ে দেন।

ইনিংসের শেষ ভাগে এসেও ক্যাচ মিস করেছে বাংলাদেশ। ৩৯তম ওভারে রিশাদ হোসেনকে রিভার্স সুইপ করতে গিয়ে মিস করেন ডিন ফক্সক্রফট। বল যখন হাওয়ায় ভাসছিল, তখন বাঁ দিকে ঝাঁপিয়েও সেটি ধরতে ব্যর্থ হন তানজিদ হাসান তামিম। ২৭ রানে জীবন পাওয়া ফক্সক্রফট শেষ পর্যন্ত ৫৯ রানের ইনিংস খেলে কিউইদের স্কোর ২৪৭ পর্যন্ত নিয়ে যান। ব্যাটারদের পাশাপাশি ফিল্ডারদেও দুষছেন মিরাজ, ‘আমার মনে হয় আমরা খুব ভালো বোলিং করেছি। এই উইকেটে রান তাড়া করা কঠিন কিছু ছিল না এবং বোলাররা তাদের আটকে রাখতে দারুণ কাজ করেছে। কিন্তু যদি আমরা ওই দুটো ক্যাচ নিতে পারতাম, তাহলে তাদের ২০০ রানের নিচে আটকে রাখা যেত। ওটাই আমাদের বড় ভুল ছিল।’

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *