1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
একজনের মৃত্যু দেশে করোনায় - আজকের কাগজ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

একজনের মৃত্যু দেশে করোনায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪ ১২:৪১ পিএম
শেয়ার করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৭৯ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৫৯৯ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪১৮টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ০২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর