1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ককটেল বিস্ফোরণ প্রায় অর্ধশত অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে মামলা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষরোপণ চরফ্যাশনে বেড়িবাঁধ কেটে চেয়ারম্যানবাজার এলাকায় বহুতল ভবন নির্মাণ চলছে, নজরদারি নিয়ে প্রশ্ন নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৫০০ বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার স্বামী প্রবাসে, পরকীয়া প্রেমিককে বিয়ে করলেন চার সন্তানের মা! সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য ২৩ বছর পর দেখা দিলেন হঠাৎ হারিয়ে যাওয়া সেই অভিনেত্রী ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস হামের উপসর্গে আরো ৭ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৫০ সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার, একাধিক বিল উত্থাপনের সম্ভাবনা

ককটেল বিস্ফোরণ প্রায় অর্ধশত অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে মামলা

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫ ৩:৫০ পিএম
শেয়ার করুন

নওগাঁর নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দোতলা বাড়ির টিনের চালা উড়ে গেছে।তবে এ বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

৮মে বৃহস্পতিবার উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।জানা গেছে, চৌরা সমাসপুর এলাকায় মৃত নাসির উদ্দীনের মাটির বাড়ির দোতলায় ওইদিন রাত সাড়ে ১০ টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ককটেল বিস্ফোরণের পর থেকে ওই বাড়ীর মালিক নাসিরের বৃদ্ধা স্ত্রী লায়লা বেগম আত্মগোপনে রয়েছেন।

স্থানীয়রা জানান, বিকট শব্দে ৪-৫ টি ককটেল বস্তুর বিস্ফোরণ ঘটলে প্রতিবেশী লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।এ বিস্ফোরণে ওই দোতলা কাঁচা বাড়ির টিনের চালা উড়ে যায়। ওই বাড়িতে কিভাবে ককটেল এসেছে এ নিয়ে স্থানীয়দের মধ্যে ধূম্রজাল তৈরি হয়েছে।স্থানীয়দের ধারণা সম্প্রতি এ বাড়িতে বেশ কয়েকজন ধান কাটা শ্রমিক ছিল। তাদের মধ্যে কেউ ককটেল সদৃশ্য বস্তু গুলো এনে এলাকায় কোন নাশকতার পরিকল্পনা করে ছিল।ঘটনার পর মান্দা ও নিয়ামতপুর সার্কেলের সার্কেল অফিসার জাকির হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, ককটেল বিস্ফোরণের ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর