1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
করোনায় ২৯ জনের মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

করোনায় ২৯ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৩২ পিএম
শেয়ার করুন

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮ হাজার ৫৮৯ জনে দাঁড়িয়েছে। একই দিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৩৪৫ জনের।

এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জনে।

শনাক্তের হার ২১.৫০ শতাংশ। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩৬ জনের মৃত্যু হয়। শনাক্ত হয় আট হাজার ৩৫৯ জন। শনাক্তের হার ছিল ২৩.৮৩ শতাংশ।

আজ রবিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে আট হাজার ১৫৯ জন। এখনো পর্যন্ত সুস্থ হয়েছে ১৬ লাখ দুই হাজার ৫৫০ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৮ হাজার ২৪৭টি। পরীক্ষা করা হয় ৩৮ হাজার ৮২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১.৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৯ জনের মধ্যে ১৫ জন পুরুষ এবং ১৪ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে ১৪ জন। চট্টগ্রাম ও খুলনায় মারা গেছে চারজন করে। এ ছাড়া রংপুরে তিনজন, ময়মনসিংহে দুজন এবং সিলেট ও রাজশাহীতে একজন করে মারা গেছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *