1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬ লাখ - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬ লাখ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ৬:৫৪ এএম
শেয়ার করুন

বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ছয় লাখ ২৬ হাজার ৭৩২ জন। মারা গেছে দুই হাজার ৮৩৮ জন।

গতকাল শুক্রবার আক্রান্ত হয়েছে চার লাখ ৩০ হাজার ৬৩৯ জন। মারা গিয়েছিল এক হাজার ৫১৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ৭৪ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ১৪ হাজার ৪৮২ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬১ কোটি ৯৫ লাখ দুই হাজার ৬১৬ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০৬ জনে। মোট মারা গেছে ১১ লাখ ১২১।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৬৫ হাজার ২৬১ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৫২০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৭০ লাখ ৯৪ হাজার ৪৪১ জন। আর মারা গেছে এক লাখ ৫৭ হাজার ৭০৪ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৩৯৪ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৫৮৮ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৪৯ লাখ ৪৯ হাজার ৪১৮ জন। মারা গেছে ছয় লাখ ৮৮ হাজার ৭০৫ জন।

এই বিভাগের আরো খবর