
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৬ জুলাই গভীর রাতে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি’র অধীনস্থ চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ২শত গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান হতে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করে। যার আনুমানিক মূল্য তেত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা। উল্লেখ্য, জব্দকৃত মালামালসমূহ বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।