
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র টহর দর শুক্রবার অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্হায় ৭৬ লক্ষ ১৬ হাজার টাকা মুল্যের ভারতীয় বাজি উদ্ধার করেছে।এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে
তথ্যটি নিশ্চিত বিজিবি ব্যাটালিয়ন ১০। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জানুয়ারি) আনুমানিক ৪ টায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের ৩ শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়পুর নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার বাজি জব্দ করে। যার সর্বমোট মূল্য ৭৬ লক্ষ ১৬ হাজার টাকা। উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।
Leave a Reply