1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লা সীমান্তে নারীসহ ৭ জনকে আটক করেছে বিজিবি - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

কুমিল্লা সীমান্তে নারীসহ ৭ জনকে আটক করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৫১ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত থেকে বাংলাদেশে অবৈধপথে আসার সময় সীমান্ত এলাকা থেকে নারীসহ সাতজনকে আটক করেছে বিজিবি।
বুধবার (৪ ফেব্রুয়ারি ) তথ্যটি নিশ্চিত করেছে আনন্দপুর বিওপির হাবিলদার দেবব্রত বড়ুয়া।
আটককৃতরা হচ্ছে, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার গোয়াবাড়িয়া গ্রামের সেলিম মাতাব্বর(৫৫), পশ্চিম চিপা বারুইখালী গ্রামের নাদিরা বেগম (৩৫), চালিতাবুনিয়া গ্রামের তাসলিমা বেগম (৩৭), একই জেলার শরণখোলা থানার রাজৈব গ্রামের রেশমা আক্তার (২৯), মোসা. নাসিমা (৩৫), রেখা আক্তার (২৪) ও দক্ষিণ রাজাপুর গ্রামের কারিমা ইভা (২৫)।
বিজিবি ও পুলিশ জানায়, আটককৃত সাতজন নারী ও পুরুষ অতি সম্প্রতি অবৈধপথে ভারতে প্রবেশ করে ছিল। মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় ভারত- বাংলাদেশ সীমান্ত ফিলার নং ২১১১/৪ এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। আটক কৃতদেরকে থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আনন্দপুর বিওপির হাবিলদার দেবব্রত বড়ুয়া বলেন, টহলরত অবস্থায় সীমান্ত এলাকায় ভারত থেকে প্রবেশ করা নারীসহ ৭ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক বিবেকানন্দ দেবনাথ বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিজিবি কর্তৃক মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *