1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গণতন্ত্র টিকিয়ে রাখতে গণতান্ত্রিক চর্চার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরির আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার, চিকিৎসা শেষে থানায় হস্তান্তর ডোবায় ভাসছিল গৃহবধূর লাশ, গলায় ওড়নায় বাঁধা কংক্রিটের ব্লক অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল- ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি ,সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ৬৮ বছরের বন্দিদশা পেরিয়ে এক যুগের বাংলাদেশ, তবু ইউনিয়নের অপেক্ষায় দাসিয়ারছড়া গণতন্ত্র টিকিয়ে রাখতে গণতান্ত্রিক চর্চার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর পল্লবীতে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার সাপাহারে যাত্রা শুরু করল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার

গণতন্ত্র টিকিয়ে রাখতে গণতান্ত্রিক চর্চার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ৯:৩০ পিএম
Oplus_131072
শেয়ার করুন

দেশে গণতন্ত্র বজায় থাকলে দেশ ও জনগণ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (৩১ জুলাই) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরের আন্দোলন ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে সবাইকে গণতান্ত্রিক আচরণ ও সংস্কৃতির চর্চা করতে হবে। তিনি জনগণের রায়কে সম্মান জানিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানান এবং যেকোনো ষড়যন্ত্র ও উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন।

পরে তিনি উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সংস্কার কাজের উদ্বোধন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর