1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গবেষণার মান ও সংখ্যায় দেশের ২৩তম বরিশাল বিশ্ববিদ্যালয় - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

গবেষণার মান ও সংখ্যায় দেশের ২৩তম বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫ ১১:১৩ এএম
শেয়ার করুন

যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক জার্নাল ‘নেচার’-এর  ২০২৫ এর তালিকায়  গবেষণার মান ও সংখ্যার ভিত্তিতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহের মধ্যে বাংলাদেশে ২৩তম স্থান করে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বৈশ্বিক দিক থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬৬৬৬তম। একাডেমিক দিক ববির স্থান ২০তম। বৈশ্বিকভাবে একাডেমিক দিক থেকে ববির অবস্থান ৩১৪২ তম।

এই তালিকাটি প্রণয়ন করা হয়েছে ২০২৪ সালের ১ মার্চ থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের গবেষণা তথ্যের ভিত্তিতে। বিগত বছরগুলোর তুলনায় বাংলাদেশের এবারের অবস্থান সন্তোষজনক। দক্ষিণ এশিয়ার মধ্য নেপাল ও শ্রীলঙ্কাকে পিছনে ফেলে মালয়েশিয়ার পরই স্থান করে নিয়েছে বাংলাদেশ। এবারের বাংলাদেশের অবস্থান ৫৯তম। তালিকায় প্রথম স্থানে রয়েছে চীন।

>গবেষণায় অবদানের মান ও আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধের পরিমাণ বিবেচনায় এনে এই র‍্যাঙ্কিং প্রকাশ করে Nature Index।

তালিকায় বাংলাদেশের শীর্ষে রয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। এর মধ্য ২৩ নম্বরে উঠে এসেছে দক্ষিণাঞ্চলের বাতিঘর বরিশাল বিশ্ববিদ্যালয়। বিষয়ভিত্তিক গবেষণার দিক থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবস্থান রসায়নে ১০ম এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানে পঞ্চম। বৈশ্বিকভাবে এই অবস্থান যথাক্রমে ২৮৫৪ তম ও ২০৬০ তম।

এই বিভাগের আরো খবর