
ভোলা-৪ আসনের (চরফ্যাশন ও মনপুরা) সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম বলেছেন, দেশের মানুষকে স্বৈরশাসক গোষ্ঠী গুলি করে ও পুড়িয়ে হত্যা করেছে। জড়িত সকলের বিচার দেশের জনগন ভোটের মাধ্যমে করবে। নাজিম উদ্দিন আলম আরও বলেন, আমরা দীর্ঘ ১৭ টি বছর ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছিলাম। গনতন্ত্র পূর্ণউদ্ধার জন্য আন্দোলন করেছিলাম। গত বছর জুলাই-আগষ্টে আমাদের ছাত্র-শ্রমিক জনতা রাজ পথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তখন সকল রাজনৈতিক দল ছাত্রনেতাদের পাশে দাঁড়িয়েছে। যেমনি করে রংপুরের আবু সাইদ ও মুগ্ধ সহ হাজার হাজার ছাত্র-শ্রমিক বাংলার জনতাকে হারিয়েছি।
গত মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেল ৪টায় জুলাই শহীদদের স্মরণে সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে একটি বিজয় মিছিল চরফ্যাশন শহরের মেইন সড়ক প্রদক্ষিণ করে ফ্যাশন স্কয়ার চত্তরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাজিম উদ্দিন আলম বলেন, আওয়ামীলীগ ৫ই মে শাপলা চত্বরে হেফাজতের ওপর পাখির মতো গুলি করে হত্যা করেছিলো হাজার হাজার আলেম সমাজকে। আমরা ভুলে যাইনি। এই আওয়ামী লীগ খুনি যেমনি করে রামরাজত্ব কায়েম করতে চেয়েছিলো। শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার দুঃস্বপ্ন দেখেছিল।
আপনারা জানেন আল্লাহর অসীম রহমতে এই দেশের ছাত্র-শ্রমিক জনতা। গনতন্ত্র হত্যাকারী ভোটের অধিকার যারা ধ্বংস করেছে। এই হামলাকারী মামলাকারী, এই চোর, ভোট- ডাকাত তাদেরকে আমাদের ছাত্রজনতা সকলের ঐক্যবদ্ধ ভাবে আমরা তাদেরকে বিতাড়িত করেছি। নির্লজ্জ বেহায়ার মতো আজকের এই ৫ই আগষ্ট শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। গ্রহনযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ভোটে অংশগ্রহণ করবে। মানুষ ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবে।এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাবেক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল। এছাড়াও চরফ্যাশন উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply