
নওগাঁর মহাদেবপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিইডির অর্থায়নে হাট-বাজার উন্নয়ন কাজের আওতায় বাজার রোডে সিসি ঢালায় রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সদর
ইউনিয়ন পরিষদ হাট-বাজার উন্নয়ন কাজের আওতায় ৩০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা শহরের তরকারি বাজার মোড় থেকে গোস্ত হাটির মোড় পর্যন্ত ৫ লক্ষ ৯৯ হাজার টাকা ব্যয়ে ৭৩ মিটার এ রাস্তার এ কাজ করা হয়েছে।সিডিউল মোতাবেক রাস্তাটি ১০ ফুট প্রস্থ ও ৬ ইঞ্চি থিকনেস থাকার কথা থাকলেও কোথাও কোথাও ৮ ফুট বা ৯ ফুট এবং সাড়ে চার থেকে ৫
ইঞ্চি থিকনেস দেয়াসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ রাস্তা নির্মাণে নিম্নমানের ইট, সিমেন্ট ও বালু ব্যবহার করার অভিযোগ রয়েছে। জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মোঃ রাজিব হোসেন এ প্রকল্পের তথ্য না দিয়ে বলেন, ৩ মে রবিবার অফিসে আসেন এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ সাঈদ হাসান বলেন, হাট-বাজার উন্নয়ন কাজের আওতায় ৫ লক্ষ ৯৯ হাজার টাকা ব্যয়ে মধ্য বাজারে ৭৩ মিটার দৈর্ঘ্য সিসি ঢালায় কাজটি করা হয়েছে। তিনি অভিযোগ অস্বীকার করে
বলেন, ১০ ফুট প্রস্থ ও ৬ ইঞ্চি থিকনেসসহ ভালো মানের কাজ করা হয়েছে। সেখানে কোন অনিয়ম হয়নি।
Leave a Reply