
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় খেলার মাঠের পাশ থেকে একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস।
শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ৮টায় শোভা কলোনির একটি বাড়ির সামনে থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ১৯ কেজি।
সংগঠনটির সদস্যরা জানান, সাপটি উদ্ধারের পর বিশ্ববিদ্যালয়ের জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। তারা জানান, বিশাল আকারের সাপটি দেখতে পেয়ে ওই বাড়ির লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করার পর। স্বেচ্ছাসেবী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।