1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের নির্বাচনের মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় থাকবে ১০০ ম্যাজিস্ট্রেট - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

চট্টগ্রামের নির্বাচনের মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় থাকবে ১০০ ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫৯ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য ৬৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৩১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। তারা নির্বাচনকে উৎসবমুখর এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার ও মঙ্গলবার পৃথক দুই আদেশে এই নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। আদেশে সারাদেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পাওয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এ ছাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্বাচনী অপরাধের বিচার করবেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, আমরা জাতিকে একটি উৎসবমুখর, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠে নেমেছি। নিরাপত্তার জন্য আমাদের সকল টিম প্রস্তুত আছে। সেনাবাহিনী আশ্বস্ত করেছে—যেকোনো ঘটনার ক্ষেত্রে ৩–৫ মিনিটের মধ্যে, সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে যাবে। এবার বাংলাদেশ আনসার বাহিনী থেকে শুরু করে র‌্যাব, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী- সব বাহিনীর ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ ডেপ্লয়মেন্ট করা হয়েছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে প্রার্থী হয়েছেন ১১৫ জন। এরমধ্যে ১৬ আসনের সব কটিতে প্রার্থী দিয়েছে বিএনপি। এবারের নির্বাচনে ১৬ আসনের মধ্যে জামায়াতে ইসলামী ১৪টিতে প্রার্থী দিয়েছে। ১১–দলীয় নির্বাচনী ঐক্যের কারণে চট্টগ্রাম–৫ ও চট্টগ্রাম–১৪ জোটের শরিকদের ছেড়ে দিয়েছে। তবে পরে চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসন ছেড়ে দিলেও জামায়াতের প্রার্থী নির্ধারিত সময়ে মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে ব্যালটে প্রার্থী হিসেবে তার নাম ও প্রতীক থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *