1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের রাউজান থেকে আগ্নেয়াস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২

চট্টগ্রামের রাউজান থেকে আগ্নেয়াস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৭:৫৭ পিএম
শেয়ার করুন

রাউজানে বিপুল পরিমাণ অস্ত্রসহ শাহ আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার( ১৭ নভেম্বর) ভোর ৫টায় রাউজান উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ান পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শাহ আলমের কাছ থেকে চারটি এলজি, তিনটি কার্তুজ, একটি গুলির খোসা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে তার বাড়ির পাশের পুকুরে একটি বিদেশী পিস্তল ফেলে দেয় ধৃত শাহ আলম। পরে তার দেওয়া তথ্যমতে পুকুর সেচ দিয়ে চুম্বকের সাহায্যে একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি এবং একটি রাইফেল উদ্ধার করে পুলিশ।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, শাহ আলম একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৭-৮টি মামলা রয়েছে ১৬টি মামলা তদন্তাধীন রয়েছে। এছাড়া দুটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *