1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী - আজকের কাগজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরির আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার, চিকিৎসা শেষে থানায় হস্তান্তর ডোবায় ভাসছিল গৃহবধূর লাশ, গলায় ওড়নায় বাঁধা কংক্রিটের ব্লক অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল- ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি ,সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ৬৮ বছরের বন্দিদশা পেরিয়ে এক যুগের বাংলাদেশ, তবু ইউনিয়নের অপেক্ষায় দাসিয়ারছড়া গণতন্ত্র টিকিয়ে রাখতে গণতান্ত্রিক চর্চার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর পল্লবীতে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার সাপাহারে যাত্রা শুরু করল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১০:২০ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমার আদালতে তাকে সোপর্দ করে তিন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে জেলা পুলিশ। আদালত শুনানি শেষে এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (সরকারি কৌঁসুলি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডেভিড ইমনকে তিনটি মামলায় পুলিশ গ্রেফতার দেখানোর আবেদন করেন। এর মধ্যে দুটি অস্ত্র মামলা। আরেকটি হত্যা মামলা। হত্যা মামলায় তার নাম না থাকলেও ১৬৪ ধারায় জবানবন্দিতে তার নাম এসেছে। আদালত শুনানি শেষে তাকে এ তিন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। ডেভিড ইমনের পক্ষে আজ আদালতে কোন আইনজীবী ছিল না।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে যশোরের কোতোয়ালী থানা পুলিশ ও যশোর ডিবি যৌথ অভিযানে ধুমধুমপুর এলাকা থেকে
চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন ওরফে ডেভিড ইমনসহ চার সহযোগী আল ইসলাম আলিফ , তমাল, শামিম, সাফায়েতকে গ্রেফতার করা হয়৷
জেলা পুলিশ জানিয়েছে, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলাসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে সিএমপি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় খুন, অস্ত্র, চাঁদাবাজি ও অন্য গুরুতর অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে। এ ছাড়াও চট্টগ্রাম মহানগর, রাউজান ও রাঙ্গুনিয়া থানা এলাকায় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তদন্তে উঠে এসেছে।

চট্টগ্রাম পুলিশ সুপার মো মাসুদ আলম জানান,
ডেভিড ইমনের কাছ থেকে ভারতের একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে।

এ আধার কার্ড পর্যালোচনা করে দেখা গেছে, ডেভিড ইমনের ছবিযুক্ত এ আধার কার্ডে নাম উল্লেখ রয়েছে আজাহার খান। জন্ম তারিখ লেখা হয়েছে ১২ মে ১৯৯৮ সাল। আধার কার্ডের নম্বর ১২৩৪৫৬৭৮৯০১২।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যেতে চেয়েছিল ডেভিড ইমন। বুধবার সকাল ৬টায় ভারতে পৌঁছার কথা ছিল। তাকে কে পার করিয়ে দেবে এবং ভারতের প্রান্তে তাকে কে রিসিভ করবে সবই ঠিক ছিল। তার কাছে যে আধার কার্ড পেয়েছি, সেটা ভারতে গিয়ে ব্যবহারের কথা। এ বিষয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

এই বিভাগের আরো খবর