1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চরফ্যাশনে পরিক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদের হামলা, ভাংচুর টিয়ারগ্যাস নিক্ষেপ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার উত্তপ্ত বিতর্ক, সামলালেন খলিলুর রহমান শক্তিশালী গল্প থাকলে শাকিব ছাড়াই সিনেমা সম্ভব: হিমেল আশরাফ ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে, সরকার গঠনে অনিশ্চয়তা গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান

চরফ্যাশনে পরিক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদের হামলা, ভাংচুর টিয়ারগ্যাস নিক্ষেপ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৮:৫৭ পিএম
শেয়ার করুন

আইসিটি পরিক্ষায় চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয়ের পরিক্ষার্থীরা অসদুপায়ের সুযোগ না পেয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর করেছে পরিক্ষার্থীরা।

এঘটনায় কলেজের শিক্ষক কর্মচারি ও পথচারিসহ ৫জন আহত হয়েছে। এমন অভিযোগ করেন চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু। তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শেষে আইসিটি পরিক্ষায় অংশ নেয়া ৮৮৪জন পরিক্ষার্থী বের হয়ে যায়। ১টা ১৫ মিনিটের সময় পরিক্ষায় অংশ নেয়া প্রায় ২শতাধিক পরিক্ষার্থী প্রধান গেটে জোরো হয়ে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে কলেজ প্রাঙ্গণে ডিম ছুড়তে থাকে। পরে উত্তর পশ্চিম পাশের দুইটি গেট ভেঙে কলেজের মধ্যে ঢুকে অধ্যক্ষ অফিসের পেছন থেকে অধ্যক্ষের অফিসের জানালার গ্লাস ভাংচুর করে। এসময় কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাদানে গ্যাস নিক্ষেপ করে। পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহায়তা করেন বলে জানান তিনি। পরে পরিক্ষার্থীদের উত্তরপত্র ইউএনও’র সহযোগীতায় পোস্ট অফিসে পৌছে দেয়া হয়। চরফ্যাশন থানার ওসি ফরিদ আল ভূইয়া বলেন,খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে তবে অভিযোগ পেলে আইনিপদক্ষেপ নেয়া হবে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন,প্রশ্ন কঠিন হয়েছে ও শিক্ষকদের সহযোগিতা না পেয়ে পরিক্ষা শেষে জোরো হয়ে পরিক্ষার্থারা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

এই বিভাগের আরো খবর