1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে জাতীয় পার্টি (কাজী জাফর )এর মতবিনিময় সভা অনুষ্ঠিত - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে জাতীয় পার্টি (কাজী জাফর )এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৮:০৬ পিএম
শেয়ার করুন

জাতীয় পার্টির (কাজী জাফর )প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ বলেছেন, গত ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি নতুন সরকার দেশ পরিচালনা করছে। দীর্ঘ ৫ মাস পর যুগপৎ আন্দোলনে শরীকদের কে নিয়ে কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যমুনায় বসেছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনে আগে জনগণের সামনে ৩১ দফা সংস্কারের যে ওয়াদা করেছেন, তা ধীরে ধীরে বাস্তবায়ন করবেন। সরকারের সমালোচনা করার এখনো সময় আসেনি। সমালোচনা অবশ্যই করবেন, যদি সরকার কোন কাজে ভুল করে থাকে। দীর্ঘ ৫ মাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে সরকার পরিচালনা করছেন, জোট নেতারা ওনার সাথে কথা বলেছি, প্রধানমন্ত্রীকে আমরা অভিনন্দন জানিয়েছি। এটা দিবালোকের মত পরিস্কার, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে যেভাবে কাজ করছেন, সেটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ৩১ দফা সংস্কার বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশ সংস্কারে অবদান রাখতে পারে। যদি কোন দফায় সংস্কার করা প্রয়োজন হয়, তাহলে সেটিও করা যাবে।
কাজী নাহিদ আরও বলেন, বর্তমান সরকার যখন ক্ষমতায় গিয়েছে, একদিকে ইরান যুদ্ধ এবং অপরদিকে বাংলাদেশের পট-পরিবর্তনের মধ্য দিয়ে যে ঘাটতি দেখা দিয়েছিল, সেটিকে অতিক্রম করার জন্য বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে প্রাণপন চেষ্টা করছে। আমরা স্বাগত এবং অভিনন্দন জানাই তারেক রহমানকে তার সফলতার জন্য। জোট নেতারা বিশ্বাস করে, দেশের উন্নয়নে তারেক রহমানকে সময় দেয়া উচিত।
কাজী মোঃ নাহিদ বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
উপজেলা জাতীয় পার্টি(জাফর) এর সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির সভাপতি কাজী শহীদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খবির আহমেদ মজুমদার, উপজেলা জাপা’র সাধারন সম্পাদক মনিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপজেলা সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, গুণবতী ইউনিয়ন আহবায়ক জাকির হোসেন জিগির, সদস্য সচিব জানে আলম দোভাষী, সদস্য সাইফুল ইসলাম, আলকরা ইউনিয়ন আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, কনকাপৈত ইউনিয়ন আহবায়ক জাফর আহমেদ ভুঁইয়া, সদস্য সচিব বাহার উদ্দিন মজুমদার, মুন্সিরহাট ইউনিয়ন আহবায়ক আবদুল মালেক, সদস্য সচিব নুর হোসেন, জাপা নেতা নবী হোসেন, জাকির হোসেন, আবদুল লতিফ, সোলেমান মুন্সি, বাতিসা ইউনিয়ন সাধারন সম্পাদক আতাউর রহমান রিপন, জাপা নেতা আবদুল মালেক, আবুল কাশেম, উপজেলা যুব সংহতির নেতা মিজানুর রহমান, আবদুল হক, উপজেলা ছাত্রসমাজের নেতা আতাউর রহমান, সাকিব হোসেন, নুর নবী, মোস্তফা প্রমুখ।

এই বিভাগের আরো খবর