1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে দেয়াল নির্মাণে বাঁধা, দুইপক্ষের আহত ৮ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক

চৌদ্দগ্রামে দেয়াল নির্মাণে বাঁধা, দুইপক্ষের আহত ৮

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১০:২৫ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে বিল্ডিংয়ের দ্বিতীয় তলার নির্মাণ কাজ করার সময় প্রতিপক্ষের হামলায় আট জন আহত হয়েছে। শনিবার বিকেলে পৌর এলাকার লক্ষীপুর মৌজার জামে মসজিদ পাড়ায় মানিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এক জনকে কুমিল্লার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় পৃথক তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, শনিবার লক্ষীপুর গ্রামে মানিক মিয়ার বিল্ডিংয়ের উপর তলায় দেয়ালের নির্মাণ কাজ শুরু করছিল। বিকেলে পাশ্ববর্তী বিল্ডিংয়ের মালিক যুবলীগ নেতা সাইফুল ইসলাম তাতে বাধা দেয়। বাধা অমান্য করে নির্মাণ কাজ চলমান রাখায় সাইফুল ইসলামের নেতৃত্বে ২০/৩০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মানিক মিয়া ও দু্বাই প্রবাসী আবদুল মন্নানের ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় উভয়পক্ষের আট জন আহত হয়েছে। আহতরা হলেন, গৃহকর্তা মানিক মিয়ার (৬৫), তার পুত্রবধু সুমি আক্তার, খোরশেদ আলমের ছেলে আকিব হোসেন সাগর, আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ রনি, আবদুল গফুরের ছেলে আবদুর রহমান শাকিল, শ্রীপুরের আবদুল মন্নানের ছেলে আবদুর রহিম ও সুজন মিয়ার ছেলে নাজিম উদ্দিন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। এরমধ্যে যুবলীগ নেতা সাইফুল ইসলামের ভাগিনা আকিব হোসেন সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে কুমিল্লা প্রেরণ করা হয়েছে।
যুবলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, আমি আগে বিল্ডিং নির্মাণ করেছি। তারা দীর্ঘদিন আমাকে দেয়াল করতে দেয়নি। থানার অভিযোগ দেয়ার পর সামাজিক সালিশ বৈঠকে সমাধা করা হয়েছিল। এখন তারা আমাদের কে না জানিয়ে বিল্ডিংয়ের কাজ শুরু করেছে।তারা বহিরাগত গ্রামের লোক এনে ঘরের কাজ শুরু করেছে।
হামলার শিকার মানিক মিয়া বলেন,আমার বিল্ডিংয়ের দোতলার দেয়ালের কাজ করতে গেলে আমার প্রতিবেশী যুবলীগ নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে বাধা প্রদান করে। বাধা দেয়ার কারণে আমরা মিস্ত্রীকে নিষেধ করার পর তারা কাজ বন্ধ করে চলে যায়। এরমধ্যে শ্রীপুরের আবদুর রহিম আমার নাতির জন্য ওষুধ নিয় এসেছে। যাওয়ার সময় সাইফুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার বাড়িতে আসা মেহমানদের উপর হামলা করা হয়। তাদের হামলায় আমাদের দুইটি বসত ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণ এনেছে । অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরো খবর