1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছাত্রলীগ অভিযোগে আটক বাঙলা কলেজ শিক্ষার্থী হিমেল খন্দকার - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

ছাত্রলীগ অভিযোগে আটক বাঙলা কলেজ শিক্ষার্থী হিমেল খন্দকার

জিসান আহমেদ কাব্য
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫ ১১:৪৭ এএম
শেয়ার করুন

বাঙলা কলেজের বাংলা বিভাগের এক শিক্ষার্থীকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগে সম্পৃক্ততার অভিযোগে আটক করে থানায় সোপর্দ করেছে কলেজ ছাত্রদল।

আটক শিক্ষার্থীর নাম হিমেল খন্দকার। তিনি বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হয়ে তিনি দীর্ঘদিন ক্যাম্পাসে সক্রিয় ছিলেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতেন।

বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গণে তাকে চিহ্নিত করে আটক করেন ছাত্রদলের কর্মীরা। তবে পুলিশে সোপর্দের সময় বাধা দেন ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্য।

পুলিশ দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হিমেলকে দারুসসালাম থানা হেফাজতে নেয়।

এ বিষয়ে কলেজ প্রশাসন কিংবা থানা পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর