1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জীবন দিয়ে হলেও রাকসু বাস্তবায়ন করবো: শিবির সভাপতি - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ

জীবন দিয়ে হলেও রাকসু বাস্তবায়ন করবো: শিবির সভাপতি

মো. বিপ্লব উদ্দীন,রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ১২:৩৯ পিএম
শেয়ার করুন

“নিজের জীবন দিয়ে হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন করবো” বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) শাখার শিবির সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ।

বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের আয়োজিত ক্যাম্পাস সংস্কার ও রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে ‘স্টুডেন্ট সলিডারিটি’ প্রোগ্রামে এমন মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, গত ৩১ বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, কেউ আমাদের কথা রাখেনি। আমাদের কথা রাখা হলে জুলাই বিপ্লবের আওয়ামী প্রশাসনকে সরিয়ে যে নতুন প্রশাসন এসেছে তারা ছাত্রদের বন্ধু হয়ে আমাদের দাবী গুলো বাস্তবায়ন করতেন। আপনারা আওয়ামীলীগের মতো কথা দেওয়ার সংস্কৃতি বন্ধ করেন।

শিবির সভাপতি আরো বলেন, রাকসু নির্বাচন সেই প্রথমদিকে হওয়ার কথা। কিন্তু ৫ আগস্ট পর্যন্ত প্রায় ১ বছর হতে চললো এখনো কোনো অগ্ৰগতি নেই। গত ৩১ বছরে যেমন রাকসু নির্বাচন হয়নি, এবছরও একটা অপশক্তি কাজ করছে। যাদেরকে আমরা চিনে রাখছি। নির্বাচন না হলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণ করবো।

এসময় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, বিগত আওয়ামী প্রশাসনের সাথে বর্তমান প্রসাশনের কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। দায়িত্ব গ্রহণ করার এক বছর
হতে চললেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয় নি। হলের ডাইনিং, লাইব্রেরি সংস্কার, মেডিকেল সেন্টার সংস্কার, শিক্ষার্থীদের প্রাণের দাবি রাকসুর রোডম্যাপ এখনো প্রকাশিত হয় নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরামর্শ দিয়ে সহায়তা করছি। তারা যদি আমাদের দাবিগুলো মেনে কাজ না করে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে।

প্রসঙ্গত, স্টুডেন্ট সলিডারিটি প্রোগ্রামের অংশ হিসাবে শিবিরের একটি বিশাল মিছিল রাবি কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বুদ্ধিজীবি চত্বরে এসে শেষ হয়। মিছিলে শিবিরের বিভিন্ন হল, অনুষদ ও ইউনিটের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্তিত ছিলেন।

এই বিভাগের আরো খবর