1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
জুমার নামাজে যাওয়ার পথে এলাকাবাসীর সঙ্গে তারেক রহমানের কুশল বিনিময় - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি: জাপানের কাছে অল্প ব্যবধানে হারল বাংলাদেশ গাজার শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ড সংগ্রহ করলেন হামজা চৌধুরী পাবনায় ইজারাদারসহ দুই নেতাকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তে পুলিশ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ উদ্দিন, আইনি বাধা দূর তাহসিফের বন্ধু কে এই দ্বীপ ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রীকে নিয়ে টোকিও ছেড়েছে ফ্লাইট আইনজীবীর কাছে ইয়াবা, স্ত্রীর কাছে হেরোইন—কুড়িগ্রামে গ্রেফতার ৩ নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, কারিগর গ্রেপ্তার ইসরায়েলে সরকার গঠনে এখন ‘কিং মেকার’ আরব দলগুলো জামায়াত সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে: রিজভী

জুমার নামাজে যাওয়ার পথে এলাকাবাসীর সঙ্গে তারেক রহমানের কুশল বিনিময়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:২৫ পিএম
শেয়ার করুন

গুলশানে নিজ বাসভবন থেকে আজ (শুক্রবার) দুপুরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে নেভি হেড কোয়ার্টার মসজিদে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এসময় বিএনপি চেয়ারম্যানের বাসভবনের সামনে উৎসুক জনতার ভীড় দেখা যায়। নামাজে যাওয়ার আগে কিছুক্ষণ গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন তিনি।

নিজেই গাড়ির দরজা খুলে বেরিয়ে কয়েকজনের পরিচয় জানতে চান তারেক রহমান। এসময় জনতার মধ্য থেকে অনেকেই বলে ওঠেন, ‘আমরা নতুন বাংলাদেশ গড়তে আপনার সঙ্গে থাকতে চাই।’

জবাবে তাদের ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, ‘আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন’।

পরে তিনি নেভি হেড কোয়ার্টার মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন।

এই বিভাগের আরো খবর