
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার এক অনন্য অধ্যায়। শহিদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কৃষি অফিসার, প্রাণিসম্পদ কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার । বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী , উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বেলাল হোসাইন, ছাত্র সমন্বয়কসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা। সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে আইনের শাসন, মানবিক মূল্যবোধ এবং জনগণের অংশগ্রহণমূলক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হবে এ দিবস পালনের প্রকৃত তাৎপর্য।