1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঝিনাইগাতীতে ৫ একর জবরদখলকৃত বনভূমি উদ্ধার করলো বনবিভাগ - আজকের কাগজ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাহাড়ে সুরক্ষিত ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি ট্রাম্পের বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে ত্রুটি: চার জনকে শোকজ সুখবর পেলেন শাহরুখ খান ও গৌরী প্রেসিডেন্টের অনুরোধে পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে ‘পরীক্ষা-নিরীক্ষা’ না চালানোর আহ্বান হাসনাতের হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, আক্রান্ত ৯৯০ তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর দুই দফায় আরও কমলো স্বর্ণের দাম স্পেনকে বোতলবন্দী করতে ফ্রান্সের কৌশলও চূড়ান্ত!

ঝিনাইগাতীতে ৫ একর জবরদখলকৃত বনভূমি উদ্ধার করলো বনবিভাগ

শেরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৯:০৫ পিএম
শেয়ার করুন

শেরপুরের ঝিনাইগাতীতে বেদখলীয় বনের ৫ একর জমি উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে নালিতাবাড়ি উপজেলার মধুটিলা রেঞ্জের অধীন ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মৌজার সিএস ১৮ নং দাগভুক্ত ৫ একর জমি উদ্ধার করা হয়। এ দাগে ৩৮ একর বনের জমি বেদখল রয়েছে।
ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ দেওয়ান আলীর নেতৃত্বে পরিচালিত এ উদ্ধার অভিযানে রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এসবি তানভির আহম্মেদ ইমন, রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, শ্রীবরদী উপজেলার বালিজুরি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো, সুমন মিয়াসহ বন কর্মকর্তা কর্মচারিরা অংশগ্রহন করে। উদ্ধারকৃত জমিতে লাল পতাকা ও সাইন বোর্ড টানিয়ে দেযা হয়েছে। সহকারী বন সংরক্ষণ এসবি তানভির আহম্মেদ ইমন বলেন ওই দাগে ৩৮ একর বনভূমি জবরদখল রয়েছে । তার মধ্যে ৫ একর জমি উদ্ধার করা হয়েছে। বাকি জমি শিগগিরই উদ্ধার করা হবে।

এই বিভাগের আরো খবর