1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে চতুর্থ রাবি - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে চতুর্থ রাবি

রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ১:৩৫ পিএম
শেয়ার করুন

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’র (টিএইচই) ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং-২০২৫–এ যৌথভাবে চতুর্থ স্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ তালিকায় বিশ্বব্যাপী ১০০১-১৫০০-এর মধ্যে অবস্থান করছে বিশ্ববিদ্যালয়টি।

আজ বুধবার (১৮ জুন) র‌্যাঙ্কিং প্রকাশকারী এ সংস্থাটি ফলাফল প্রকাশ করে। বিশ্বের ১৩০টি দেশের ২৫২৬টি বিশ্ববিদ্যালয়কে এবারের ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই র‍্যাঙ্কিংয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) পূরণে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়ন করা হয়ে থাকে। জাতিসংঘের মোট ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহের মধ্যে ১৭ নং এসডিজিসহ মিনিমাম ৩টিতে তথ্য দিয়ে আবেদন করতে হয়েছিল। এর মধ্যে এসডিজি–৪: গুণগত শিক্ষা, এসডিজি ১০: অসমতা হ্রাস, এসজিডি-১৬: শান্তি ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান ক্যাটাগরিতে আবেদন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। গুণগত শিক্ষা ক্যাটেগরিতে ৬৯.৩-৭৪.৭, অসমতা হ্রাস ক্যাটেগরিতে ৪৭.২-৫৬.৪, শান্তি ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠানে ক্যাটেগরিতে ৩৯.৬-৫১.২ এবং লক্ষ্যের জন্য অংশীদারিত্ব ক্যাটেগরিতে ১.৭-৩৬.৮ নম্বর পেয়েছে রাবি। গত বছরেও একই নম্বর অর্জন করেছিল রাবি।

এবারের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৮টি সরকারি ও ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বাকি বিশ্ববিদ্যালয়গুলো হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়,

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়,
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র ইউনিভার্সিটি।

এই বিভাগের আরো খবর