1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টেকনাফে র‌্যাবের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার - আজকের কাগজ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:

টেকনাফে র‌্যাবের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৮:৩৭ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য নিশ্চিত করে বলেন, মাদকের অপব্যবহার, চোরাচালান প্রতিরোধ এবং পরোয়ানাভুক্ত অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল ২২ জুলাই রাত ৮টা ১০ মিনিটে টেকনাফ উপজেলার কানজরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ মুছা (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া পাড়ার মৃত আলী আকবরের ছেলে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর