1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ডাচ-বাংলা ব্যাংক কর্মকর্তাসহ ১০ জন রিমান্ড শেষে কারাগারে  - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

ডাচ-বাংলা ব্যাংক কর্মকর্তাসহ ১০ জন রিমান্ড শেষে কারাগারে 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২ ১:৫৬ পিএম
শেয়ার করুন

জালিয়াতির মাধ্যমে দেশের বড় বড় শিল্পগ্রুপের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় ডাচ-বাংলা ব্যাংক কর্মকর্তাসহ ১০ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- ডাচ বাংলা ব্যাংকের কারওয়ান বাজার শাখার এসএমই সেলস টিম ম্যানেজার জাকির হোসেন, ইয়াসিন আলী, মো. দুলাল হোসাইন, আসলাম, আনিছুর রহমান ওরফে সোহান, মাহবুব ইশতিয়াক ভূইয়া, আব্দুর রাজ্জাক, জাকির হোসেন, আনোয়ার হোসেন ভূইয়া ও নজরুল ইসলাম।

দুইদিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই (নিরস্ত্র) হাসান মাসুদ। গত ২৮ জানুয়ারি আসামিদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত বৃহস্পতিবার ভাটারা এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বড় বড় কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টার্গেট ছিল চক্রটির। এরই অংশ হিসেবে ডাচ-বাংলা ব্যাংকের বসুন্ধরা আবাসিক এলাকার শাখায় ওয়ালটনগ্রুপের অ্যাকাউন্ট থেকে সাড়ে ৬ কোটি টাকা আরটিজিএস ফর্মে ট্রান্সফারের একটি আবেদন আসে। সেই অর্থ এবি ব্যাংকের মতিঝিল শাখায় ট্রান্সফারের আবেদন করা হয়। তবে বসুন্ধরার ব্যবস্থাপকের কাছে লেনদেনের আবেদনটি অস্বাভাবিক মনে হওয়ায় তিনি ওয়ালটন গ্রুপের সঙ্গে যোগাযোগ করেন।

ওয়ালটন গ্রুপ থেকে জানানো হয়, তারা এ ধরনের কোনো অর্থ ট্রান্সফারের আবেদন করেননি।পরে ট্রান্সফারের আবেদনটি স্থগিত করা হয়। এ ঘটনায় ওয়ালটন গ্রুপের কর্মকর্তা সাফায়েত তারিখ ভাটারা থানায় মামলা করেন।

এই বিভাগের আরো খবর