1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু - আজকের কাগজ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩ ১:৪০ পিএম
শেয়ার করুন

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেলেন ৩৩ জন। ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চলতি বছরের সর্বোচ্চ ৪৭৭ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগী বেড়ে ১ হাজার ১৩৮ জনে দাঁড়ালো।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৪৭৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০২ জন ও ঢাকার বাইরের ৭৫ জন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৬০৩ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৫৭৫ জন। ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি হয়েছে ১ হাজার ২৮ জন।

অন্যদিকে, এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন হাজার ৪৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা দুই হাজার ৬৩৭ এবং ঢাকার বাইরে ৭৯৫ জন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *