1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম ‘চোখের বদলে চোখ’ নীতিতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি হিলির বাজারে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০-১৫ টাকা কুড়িগ্রামে ইজিবাইকের চার্জার খুলতেই ঝরে গেল চালকের প্রাণ” মাছ চাষ সম্প্রসারণে সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে খাদ্য, চারা ও বীজ বিতরণ যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল, জাপানের সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তি শিগগিরই

বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১০:২১ পিএম
শেয়ার করুন

বাগেরহাট: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আিইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরি হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দিনগত গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়াস্থ ৩ তলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করে নেয় দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
বাহিনী প্রধানের বাড়িতে চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ।

চোর শনাক্ত করতেএবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তদন্তের অংশ হিসেবে পুলিশ বাগেরহাট শহরের একজন ভাঙ্গারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ধারণা করা হচ্ছে, চোরাই তার কোনো ভাঙ্গারি দোকানে বিক্রি করা হতে পারে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে বাগেরহাটে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এই অন্ধকারের সুযোগ নিয়ে চোর চক্র বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও ক্যামেরার নজর এড়িয়ে দুর্বৃত্তরা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া এই তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।

কারা এই চুরির সঙ্গে জড়িত, তা উদঘাটনের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরো খবর