1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দুর্গাপূজা উপলক্ষে ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় - আজকের কাগজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার থেকে কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬ বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির শ্রীপুরে রেলগেট লড়ির চাপায় বিএনপি নেতার মৃত্যু নিজেদের ব্যর্থতার দায় বিরোধীদের ওপর চাপাবেন না: শফিকুর রহমান ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম অনিক এখন কী করছেন লগি-বৈঠা ট্র্যাজেডির বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি নিত্যপণ্যের লাগামহীন দামে পোয়া-হালিতে কাটছে নিম্ন ও মধ্যবিত্তের সংসার সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট, সচলে তোড়জোড় দেশের বাজারে স্বর্ণের দাম কমলো ভরিতে ৩,৩২৪ টাকা

দুর্গাপূজা উপলক্ষে ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৪ পিএম
শেয়ার করুন

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নয় দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

রেজিস্ট্রার দপ্তর থেকে জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ০২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। মূলত ছুটি পাঁচ দিন হলেও ২৬, ২৭ সেপ্টেম্বর এবং ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) হওয়ায় মোট নয় দিন ক্যাম্পাস বন্ধ থাকবে। আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম পুনরায় চালু হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছুটির তালিকা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।’

এই বিভাগের আরো খবর