1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬ - আজকের কাগজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ডিএসসিসি নির্বাচনে কাউকে প্রার্থী ঘোষণা করিনি: মীর শাহে আলম সোমবার থেকে কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬ বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির শ্রীপুরে রেলগেট লড়ির চাপায় বিএনপি নেতার মৃত্যু নিজেদের ব্যর্থতার দায় বিরোধীদের ওপর চাপাবেন না: শফিকুর রহমান ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম অনিক এখন কী করছেন লগি-বৈঠা ট্র্যাজেডির বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি নিত্যপণ্যের লাগামহীন দামে পোয়া-হালিতে কাটছে নিম্ন ও মধ্যবিত্তের সংসার সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট, সচলে তোড়জোড়

দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৪:১১ পিএম
শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন মারা গেছেন। এর ফলে চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে ১০৪ জন এবং উপসর্গে ১ হাজার ১২৩ জনসহ মোট ১ হাজার ২২৭ জনের প্রাণহানি ঘটল। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। গত শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জনই চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে। রোববার (২৫ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

একই সময়ে সারা দেশের হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৫৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬২৬ জন, চট্টগ্রামে ২২৫, সিলেটে ১৩৩, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ১০৭, খুলনায় ৬০, রাজশাহীতে ৩০ এবং রংপুরে ৩৯ জন ভর্তি হন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন ভর্তি হয়েছেন, যার মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই সময়ে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ২ লাখ ২১ হাজার ১৬৪ জন, যার মধ্যে ২৩ হাজার ৪০০ জনের হাম নিশ্চিত করা হয়েছে।

এই বিভাগের আরো খবর