1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নারী বিপিএল শুরুর ঘোষণা বিসিবির - আজকের কাগজ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি চিকিৎসক নেই, ওষুধ নেই—দুই বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্ন বিতরণ, ফুলবাড়ীতে সচিবসহ ৪ জনকে অব্যাহতি গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মোদীর বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

নারী বিপিএল শুরুর ঘোষণা বিসিবির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৫৭ পিএম
শেয়ার করুন

আইপিএল এবং বিগ ব্যাশের আদলে ২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হয়। এবার নারী ক্রিকেটারদের নিয়েও টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবকিছু ঠিক থাকলে ৩টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে ৩ থেকে ১৫ এপ্রিল নারীদের বিপিএল আয়োজন করবে দেশের ক্রিকেট বোর্ড।

নারীদের আইপিএল, নারীদের বিগ ব্যাশ। এছাড়া দ্য হান্ড্রেডেও নারীদের জন্য আলাদা টুর্নামেন্ট। এবার বাংলাদেশও নিয়ে আসছে নারীদের বিপিএল।

আজ বুধবার ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে নারীদের বিপিএল চালুর ঘোষণা দিয়েছে বিসিবি।

প্রথম আসরে ৩ দল নিয়ে আয়োজন করা হবে টুর্নামেন্ট। প্লেয়ার্স ড্রাফট পদ্ধতিতে প্লেয়ারদের দলে টানতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি প্লেয়ারদের সাথে বিদেশি প্লেয়ার আনার সুযোগ তো থাকছেই।

নারীদের বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে।

সর্বশেষ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সব ম্যাচ জিতে সবার আগে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলার মেয়েরা। বাছাইপর্বে শীর্ষে থেকে সেরা হয়েই দেশে ফিরেছে।

এই বিভাগের আরো খবর