
নওগাঁর পত্নীতলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ।পেঁয়াজ চাষে অন্য ফসলের তুলনায় বেশ লাভজনক এবং উৎপাদন খরচও অনেক কম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ২৭ হেক্টর জমিতে চাষ করা হয়েছে।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকের মাঝে পেঁয়াজ বীজ -১ কেজি, ডি.এ.পি-১০ কেজি ও এম.ও.পি-১০ কেজি এবং ৩ শত ৫৫ টাকা করে দেওয়া হয়েছে। সারা বছর পেঁয়াজ সংরক্ষণের জন্য ৯ জন কৃষক কে ৯টি এয়ার ফ্লো মেশিন দেওয়া হয়েছে।
এছাড়াও কৃষি বিভাগ থেকে কৃষকদের গ্রীষ্মকালীন পেঁয়াজের রোগবালাই দমনে পরামর্শ প্রদান করা হচ্ছে।
উপজেলার উজিরপুর গ্রামের কৃষক রাজু মন্ডল বলেন, আমি প্রায় ১৬ শতক জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করেছি। পেয়াজ বিঘাপ্রতি প্রায় ৭ থেকে ৮ মণ পেঁয়াজের ফলন হয়। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ব্যাপক ভালো হবে।