1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১০:৩৯ পিএম
শেয়ার করুন

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চন্দনাইশ উপজেলা শাখার সাবেক সভাপতি সালাউদ্দিন চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিদ্যালয়ের পাশে নির্মাণাধীন সাইক্লোন সেন্টার, বাউন্ডারি প্রাচীরসহ অন্যান্য অসমাপ্ত উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করতে তিনি সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহাসান উদ্দিন চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, একটি শিশুর সাফল্যের পেছনে অভিভাবকের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, বাড়ির কাজ সম্পন্নে উৎসাহিত করা এবং তাদের লেখাপড়ার সার্বিক অগ্রগতির প্রতি নিবিড় নজর রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, শ্রেণিকক্ষে কোনো ধরনের শিক্ষাগত অবহেলা পরিলক্ষিত হলে তা বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এছাড়া পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার জন্য বিশেষ কোচিংয়ের ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের চলমান উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, আবু মুছা চৌধুরী, বাবুল কন্ট্রাক্টর, কিরণ মজুমদার, ওয়ার্ড প্রতিনিধি সদস্য হাবিবুর রহমান, শিবলী মাহমুদ চৌধুরী, রাকিব চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা। সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

এই বিভাগের আরো খবর