1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পাথর তুলতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু হয়েছে - আজকের কাগজ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
মুদি দোকানসহ ১৬ খাতে বসছে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট কর: অর্থমন্ত্রী কুড়িগ্রাম সীমান্তে গাঁজার বস্তা ফেলে চোরাকারবারির দৌড় তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা টেলিটকসহ ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা মাদ্রাসা ছাত্রী ধর্ষণ অভিযোগে কুড়িগ্রামে বৃদ্ধ আটক মসজিদের ভেতর ইমামের ঝুলন্ত মরদেহ, চিরকুট উদ্ধার রৌমারী শূন্যরেখা থেকে উধাও দুই যুবক! ভোরে সাপাহার সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, শূন্য লাইনে ৯ জনকে আটকালো বিজিবি

পাথর তুলতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ২:৫২ এএম
শেয়ার করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পাথর উত্তোলন করতে গিয়ে মাটিচাপায় মানিক মিয়া (৫৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার ভোরে উপজেলার জাফলং পিয়াইন নদীর চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মানিক মিয়া গোয়াইঘাট উপজেলার মধ্য লাখের পাড় এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মানিক মিয়াসহ কয়েকজন পাথর উত্তোলন করছিলেন। এ সময় ওপর থেকে বালু ও মাটি ধসে পড়লে মানিক মিয়া চাপা পড়েন। এ সময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর