1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পুলিশের উপস্থিতিতেই কুড়িগ্রামে জমি বিরোধে সংঘর্ষ, ১৫ জন আহত - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২

পুলিশের উপস্থিতিতেই কুড়িগ্রামে জমি বিরোধে সংঘর্ষ, ১৫ জন আহত

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ৮:১৮ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে পুলিশি উপস্থিতির মধ্যেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রৌমারী সদর ইউনিয়নের উত্তর ইছাকুড়ি গ্রামে। সংঘর্ষের পর পুরো এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ অতিরিক্ত ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, এখন পর্যন্ত কোনো পক্ষকেই আটক করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ইছাকুড়ি গ্রামের ইসরাফিল হক ও রাজা মিয়ার মধ্যে দীর্ঘ ৪০ বছর ধরে ৩ একর ৮৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক মামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনার দিন, ইসরাফিলপক্ষ বিরোধপূর্ণ জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন। রাজা মিয়ার লোকজন সেখানে গিয়ে হালচাষে বাধা দেয়, যা তীব্র বাকবিতণ্ডার পর সংঘর্ষে পরিণত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর নারী-পুরুষসহ ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে আশুরা খাতুন (৪০), তাহমিনা (৩০), রাজা মিয়া (৫৯), মজনু মিয়া (৫৫), সামছু মিয়া (৪৫), আবুল হাশেম (৫৫), আব্দুস সবুর (৪০), আনারুল হক (৩৫) সহ মোট ১৫ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নবীউল ইসলাম জানান, “আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানিয়েছেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে, এ পর্যন্ত কোন পক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *